সভাপতির বাণী
জ্ঞানচর্চার আধুনিক কেন্দ্র
মোঃ তফিকুল ইসলাম ( অধ্যক্ষ )
প্রতিষ্ঠানের ইতিহাস
“রাণীরবন্দর মহিলা কলেজ”-টি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলাধীন ০১ নং নশরতপুর ইউনিয়নের
নশরতপুর মৌজার দিনাজপুর-ঢাকা জনপদের গ্রামীণ শহর রাণীরবন্দরে দক্ষিণ পার্শ্বে অবস্থিত।
এই প্রতিষ্ঠানটি ১৯৯৯ ইং সালে প্রায় ২.৫০ একর জমির উপর স্থাপিত হয়ে অদ্যাবধি দেশের তথা এলাকার
নারী শিক্ষার পথ সুগমন করেছে।
বহু বাধা বিপত্তি উপেক্ষা করে রাণীরবন্দর মহিলা কলেজটি এলাকার সচেতন, সাহসী, উদার ও মহৎ
ব্যক্তিগণের অক্লান্ত পরিশ্রম এবং আর্থিক সাহায্য সহযোগিতায় বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে
প্রতিষ্ঠা লাভ করে আজ নব যৌবনে পর্দাপণ করেছে।
শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে জ্ঞান ও নৈপুন্য অর্জনের সহায়তা করা। এই জন্য
পুথিগত শিক্ষাদানের পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদেও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো
প্রয়োজন।
একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষরূপে গড়ে তুলতে হলে সামাজিক মূল্যবোধ সাহিত্য, সংস্কৃতি ইতিহাস
ঐতিহ্য জ্ঞান-বিজ্ঞান চর্চা এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের দিকে আগ্রহী করতে হবে।
আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের কান্ডারি, জাতীর আশা ভরসা। কাজেই শিক্ষা প্রতিষ্ঠানকে
সৃজনশীল কর্মকাণ্ড যেমন খেলাধুলা, সঙ্গীত, সাহিত্য, বিতর্ক প্রতিযোগীতা, তথ্য ও প্রযুক্তি
ইত্যাদির মাধ্যমে
তাদেও সুপ্ত প্রতিভা বিকাশের ব্যবস্থ্যা গ্রহণ অব্যহত আছে।
সবুজ সুন্দর প্রাকৃতিক পরিবেশে মাথা উচু করে দাড়িয়ে আছে ঐতিহ্যবাহী “রাণীরবন্দর মহিলা কলেজ”।
১৯৯৯ ইং সালে যারা বহু ত্যাগ স্বীকার করে এই বিদ্যাপীঠটি প্রতিষ্ঠা করেছে তাদেরকে কৃতজ্ঞতা
জানাই।
বর্তমানে কলেজটি নিয়মিত গভর্ণিং বডির সদস্য, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, উদ্যোমী কর্মচারীগণসহ সকলের
উদার মানসিকতা ও আন্তরিক প্রচেষ্টায় সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী ভর্তি এবং পরীক্ষার ফলাফল সন্তোষজনক।
মোঃ তফিকুল ইসলাম
অধ্যক্ষ রাণীরবন্দও মহিলা কলেজ
রানীরবন্দও, চিরিরবন্দও, দিনাজপুর।